চট্টগ্রামে তিন মাদক পাচারকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন এলাকা থেকে গত বুধবার গভীর রাতে দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন কবির আহমেদ (৫৬) ও মোহাম্মদ জাহাঙ্গীর (৪৬)। তাঁরা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, কবির ও জাহাঙ্গীর চট্টলা ট্রেনে করে কুমিল্লা থেকে গাঁজা এনেছিলেন। তাঁরা নিয়মিত কুমিল্লা থেকে গাঁজা এনে চট্টগ্রাম নগর ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।
এদিকে নগরের দেওয়ানহাট এলাকা থেকে মাদক পাচারের দায়ে সেতারা বেগম নামের একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাঁর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।