প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরে গত মঙ্গলবার তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৯ হাজার টাকাসহ মিঠু নামের একজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর এক সহযোগীর বাসা থেকে ছিনতাইকাজে ব্যবহূত দুটি এলজি, সাতটি কার্তুজ, একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।নগরের ষোলশহরে পূর্বকোণ কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রিকশাযাত্রী আতিকুর রহমানের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হয় এবং আতিকুর ওই অটোরিকশার নম্বর পুলিশকে দেন। ওই দিন বিকেলেই পুলিশ ওই অটোরিকশার চালক জসিমউদ্দিনকে ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। জসিম তিন দিনের রিমান্ডে রয়েছেন।