চট্টগ্রামে তিন স্বর্ণের দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লাকী প্লাজা বিপণিবিতানের তিনটি স্বর্ণের দোকান থেকে ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। গত শুক্রবার রাতে দোকানের এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া স্বর্ণের মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। চুরি হওয়া দোকানগুলো হচ্ছে রুবেল ধরের মালিকানাধীন জননী জুয়েলার্স, কল্পনা ধরের তাজমহল জুয়েলার্স ও আকর্ষণ জুয়েলার্স। পুলিশ ও মালিকেরা জানান, গতকাল শনিবার সকালে মার্কেট খোলার পর দেখা যায়, তিনটি দোকানের গ্রিল ও তালা কাটা। ভেতরে ঢুকে তিনটি দোকানে স্বর্ণালংকার রাখার জায়গা ফাঁকা দেখা যায়। ঘটনার পর থেকে মার্কেটের তিন দারোয়ান পলাতক।