চট্টগ্রামে তৃতীয় দফায় পুনর্বাসন কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তৃতীয় দফায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য অস্থায়ী ভিত্তিতে আরও ২১টি তাঁবু স্থাপনকাজ শুরু করেছে জেলা প্রশাসন। নগরের আকবরশাহ মাজার এলাকার বেলতলিঘোনা মাঠে এসব তাঁবু স্থাপন করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম হুমায়ুন কবির জানান, আকবরশাহ মাজার এলাকায় বেশ কিছু পরিবার ঝুঁকিপূর্ণভাবে বাস করে। তাদের জন্য বেলতলিঘোনা মাঠে তাঁবু স্থাপন করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর আকবরশাহ মাজার এলাকায় পাহাড় ধসে অন্তত ১৭ জন নিহত হন। এর আগে টাইগারপাস দিগন্ত ক্লাব মাঠে ৯০টি এবং দ্বিতীয় দফায় পূর্ব টাইগারপাস প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭০টি পরিবারকে তাঁবু খাটিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।