চট্টগ্রামে তৈরি পোশাক কারখানার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তৈরি পোশাক কারখানার গুদামঘরে আগুনে সাড়ে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগ্রাবাদের বনানী কমপ্লেক্সের সামনে ছয়তলা ভবনের নিচতলায় আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে। এতে তৈরি পোশাক মোড়ানোর কাজে ব্যবহূত বেশ কিছু কার্টন পুড়ে ছাই হয়ে যায়। পরে বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের মোট পাঁচটি গাড়ি নিয়ে দমকলকর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, আগুনে গুদামে রাখা তৈরি পোশাকের বেশ কিছু কার্টন পুড়ে গেছে। তবে এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।