চট্টগ্রামে দিনব্যাপী বসন্ত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচ, গান, আড্ডা, আবৃত্তি আর কথামালায় গতকাল শুক্রবার চট্টগ্রাম চারুকলা কলেজ প্রাঙ্গণে হয়ে গেল দিনব্যাপী বসন্ত উৎসব। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন এই উৎসবের আয়োজন করে। সকালে পাখোয়াজ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তপন সরকার। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের গান পরিবেশন করে অভ্যুদয় শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্যে অংশ নেয় স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স। বিকেলে ছিল কবি সমাবেশ ও কবিতাপাঠের আসর। এতে কবি আশীষ সেন, আবসার হাবিব, এজাজ ইউসুফী, সাথী দাশ, বিজন মজুমদার, রাশেদ রউফ, বিপুল বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া ও নাজিমুদ্দীন অংশ নেন। কবি কামরুল হাসানের উপস্থাপনায় পর্বটির সভাপতিত্ব করেন কবি স্বপন দত্ত।