চট্টগ্রামে দুই ইয়াবা বিক্রেতার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবাসহ ধরা পড়ার পর চট্টগ্রামে দুই ব্যক্তিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকা থেকে চারটি ইয়াবা বড়িসহ ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে দুজনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
সাজা পাওয়া ব্যক্তিরা হলো শহীদুল ইসলাম জ্যাকি (২২) ও দেলোয়ার হোসেন (৩৫)।
জ্যাকি বাকলিয়ার নয়া মসজিদ এলাকার রফিক আহমেদের ছেলে, দেলোয়ার তক্তারপুল এলাকার ইসলাম কোম্পানির ছেলে। জ্যাকি ইয়াবা বিক্রির দায়ে আগেও সাজা খেটেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, ওই দুজন নিয়মিত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে ইয়াবাসহ ধরা পড়ায় জ্যাকির পাঁচ মাসের সাজা হয়েছিল। কয়েক দিন আগে জেল থেকে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েছে জ্যাকি।