চট্টগ্রামে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সিঅ্যান্ডবি রাস্তার মাথায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে এম আর জান অ্যাপারেলস ও বনফুল মিষ্টি কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে চান্দগাঁও থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বশিরুল ইসলাম (৩৫), অনিমা সেন (২৫), বিপাশা পাল (১৮), এনাম (২৫), সুমি (২১) ও জিয়াউর রহমান (৩০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।