চট্টগ্রামে দুই কিশোরীকে উদ্ধার গ্রেপ্তার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে গত সোমবার দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: মো. সুমন (৩৬), সুমনের স্ত্রী পলি বেগম (২৪), হারুন অর রশিদ (৩৫) ও আবদুল জলিল ওরফে সাগর (২৭)। সোমবার বাকলিয়া থানায় করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানায়। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, গত বছরের ৫ সেপ্টেম্বর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকার নিজ বাসা থেকে এক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে এক কিশোরীকে নিয়ে যায়। পরে সুমনের কাছে তাঁকে আট হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। সোমবার বাকলিয়া থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। এর সূত্র ধরে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপর এক কিশোরীকে সেখানে পাওয়া যায়।