চট্টগ্রামে দুই কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে আজ সোমবার পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরে কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান প্রথম আলো ডটকমকে বলেন, উড়োজাহাজে যাত্রীদের হ্যান্ড লাগেজ রাখার জায়গায় পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। তবে কে বা কারা এগুলো এনেছেন, তা জানা যায়নি। স্বর্ণের বারগুলোর ওজন চার কেজি ৬৭ গ্রাম, যার দাম দুই কোটি টাকা।
গত দুই সপ্তাহে এ নিয়ে দুবাই থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে করে আসা স্বর্ণের চারটি চালান ধরা পড়ল।