চট্টগ্রামে দুই চালক দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ডে গতকাল রোববার মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই গাড়িচালক দগ্ধ হয়েছেন।
দগ্ধ দুজন হলেন ট্রাকচালক মো. ইয়াসিন (৩১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আজিজ (৫০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, হাটহাজারীর জোড়াবটতল এলাকায় রাত ১১টার দিকে দুর্বৃত্তরা অটোরিকশায় আগুন দিলে চালক মো. আজিজ দগ্ধ হন। সীতাকুণ্ডের বটতল এলাকায় রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে আগুন দিলে চালক ইয়াসিন দগ্ধ হন।