চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে কর্ণফুলী থানার পশ্চিম পটিয়ার জামতল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহত অটোরিকশাচালকের নাম মো. লেয়াকত আলী (১৮)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম আবদুল হাকিম (২০) ও মো. রুবেল (২১)।কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, যাত্রীবেশে দুই ছিনতাইকারী লেয়াকতের অটোরিকশায় ওঠে। তারা নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে চালককে জামতল এলাকায় যেতে বাধ্য করে। ছিনতাইকারীরা একপর্যায়ে চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে অটোরিকশাটি উদ্ধার ও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। নাসির উদ্দিন বলেন, আহত লেয়াকতের বাবা বশির আহমেদ একটি মামলা করেছেন।