চট্টগ্রামে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উত্সব শুক্রবার শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো অস্তিত্বের শিকড় যাত্রায়’ স্লোগান নিয়ে আগামী শুক্রবার থেকে চট্টগ্রাম নগরের ডিসি হিল চত্বরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উত্সব। সমাজ সমীক্ষা সংঘ এই উত্সবের আয়োজন করছে। উত্সবে চট্টগ্রামসহ সারা দেশের লোকশিল্পী ও দল অংশ নেবে।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের উত্সবে মাইজভান্ডারী, কবিগান, হাসনরাজা, লালন, রাধারমণ ও শাহ আবদুল করিমের গান, চট্টগ্রামের আঞ্চলিক গান, নৃত্য এবং মণিপুরি, চাকমা ও রাখাইন নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা।