চট্টগ্রামে দুই দিনের জাদু উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই দিনব্যাপী জাদু উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। নগরের থিয়েটার ইনস্টিটিউটে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাদু চর্চাকেন্দ্র আয়োজিত এ উৎসবে বাংলাদেশের ৬৬ জন, ভারতের ১১ জন ও জার্মানির একজন জাদুশিল্পী অংশ নেবেন।
আজ সকালে উৎসবের উদ্বোধন করবেন জাদুশিল্পী উলফাত কবির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলমের।