চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চান্দগাঁও থানার হামিদচর এলাকায় গত সোমবার রাত ১১টার দিকে এ সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মোজাহের, সোহেল, কফিলউদ্দিন, মুসা ও জুয়েল।নগরের পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, কালুরঘাট বিসিক শিল্পনগর এলাকার পেছনে একটি পোশাক কারখানার সামনে দোকান বসানো নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।