চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালী ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড​ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪৯ হাজার ৪৪০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রুপালী ব্যাংক চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের আমির মার্কেট শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম লুৎফুল করিম, হিসাবরক্ষক আবু কায়সার চৌধুরী ও গ্রাহক অমরেশ চন্দ্র দাশ।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা পলাতক। তারা পরস্পর যোগসাজশে রুপালী ব্যাংক আমির মার্কেট শাখা থেকে ১৯৯৫ সালের নভেম্বর মাসে জালিয়াতির মাধ্যমে ১ লাখ ৪৮ হাজার ৬৩৩ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর নগরের কোতোয়ালি থানায় মামলা করেন দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন সহকারী পরিদর্শক রইছ উদ্দিন। তদন্ত শেষে ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।