চট্টগ্রামে দুই ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত নগরের বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় দুটি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করেছেন। এ ছাড়া ভবন দুটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার এ অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু প্রথম আলোকে বলেন, অনুমোদিত নকশার ব্যতিক্রম ঘটিয়ে ভবন নির্মাণ করায় মোহাম্মদ শফিকে ৫০ হাজার টাকা এবং জামাল উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।