চট্টগ্রামে দুই ভুয়া চিকিৎসকের দণ্ড
ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নগরের দুই ভুয়া চিকিৎসকের একজনকে কারাদণ্ড ও অপরজনকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুকিতুল হাসান এই আদেশ দেন।সিভিল সার্জনের কার্যালয় ও র্যাব-৭ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।সূত্র জানায়, মিস্ত্রিপাড়ার চাড়িয়া লেইনের অজিত বিহারী দত্তকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে পাঠানটুলীর মোহাম্মদ ইদ্রিসকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, অজিত বিহারী দত্ত নামের পাশে ‘ডিএমসিএইচ’ ডিগ্রি উল্লেখ করে দীর্ঘদিন ধরে মিস্ত্রিপাড়ার ‘অজিত মেডিকেল হল’ নামের একটি ওষুধের দোকানে রোগী দেখে আসছিলেন।অন্যদিকে মোহাম্মদ ইদ্রিস পাঠানটুলীর গায়েবি মসজিদ এলাকায় ‘সেন্টার অব ট্রেনিং রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর প্যারালাইজড’ নামের একটি প্রতিষ্ঠান খুলে রোগী দেখছিলেন। তাঁর নামের পাশে এমবিবিএস ও পিজিটি ডিগ্রি লেখা হয়।অভিযানে অংশ নেওয়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. আশিক আমান বলেন, দুজনই চিকিৎসক সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।