চট্টগ্রামে দুই মসলার কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদন ছাড়া মসলা তৈরি ও বিক্রির দায়ে দুটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আগ্রাবাদ এলাকায় পরিচালিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে আদালতকে সহযোগিতা করে বাংলাদেশ স্ট্যান্ডার্টস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আগ্রাবাদের কর্ণফুলী মার্কেটে আবদুল মালেক মসলা প্রোডাক্টস এবং কর্ণফুলী মসলা কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।