চট্টগ্রামে দুই যুবকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রামে দুই যুবকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে মামলাটি করেন নগরের বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক। ওই দুই যুবক হলেন পারভেজ খান ও সাজ্জাদ হোসেন। তাঁরা বিএনপির কর্মী হিসেবে পরিচিত। বাদীর আইনজীবী সালাউদ্দিন মনসুর বলেন, ওই দুই যুবক বিভিন্ন সময়ে ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২০ জুলাই তাঁদের আদালতে হাজির হতে হবে।