চট্টগ্রামে দুই সহযোগীসহ শিবির ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার পুলিশ গতকাল শুক্রবার রাতে শিবির ক্যাডার গিয়াস উদ্দিনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে। আবদুল লতিফ হাট এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থাকা ১৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গিয়াসের দুই সহযোগী হলেন আলাউদ্দিন ও নাজিম উদ্দিন। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, গভীর রাতে গিয়াস উদ্দিনকে তাঁর দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে তিন ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য থানায় যান। এই ব্যবসায়ীরা তাঁর চাঁদাবাজি ও হয়রানির শিকার বলে জানান। গিয়াস উদ্দিন শিবিরের ক্যাডার বলে ওসি জানান।