চট্টগ্রামে দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এপ্রিল মাসে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন মো. মোর্শেদ ও রুবেল।গতকাল রোববার দুপুরে তাঁদের লালখান বাজারের মতিঝর্ণা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। কেউ কেউ এটা দলীয় বিরোধ বলছে। আমরা এর সত্যতা পাইনি।’