চট্টগ্রামে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হত্যার দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা গতকাল সোমবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সৈয়দ নুর ও জাকির আহম্মদ। তাঁরা ২০০৩ সালের ২৬ নভেম্বর আনোয়ারা উপজেলার বাসিন্দা মাবিয়া খাতুনকে গুলি করে হত্যা করেন।