চট্টগ্রামে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক তরুণীকে অপহরণ পর ধর্ষণের ঘটনায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। অভিযুক্ত আসামিদের একজনকে পৃথক দুই ধারায় অভিযুক্ত করে দুবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই আদেশ দেন।দণ্ডিত আসামিরা হলেন রমজান আলী ও মোহাম্মদ করিম। রমজানকে পৃথক দুই ধারায় মোট দুবার যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়। এই দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদালত আদেশ দেন। আসামিদের দুজনই পলাতক। সূত্র জানায়, ২০০৯ সালের ১৪ নভেম্বর সকালে উপজেলার পশ্চিম সাধনপুর গ্রামে রমজান ও করিমসহ পাঁচ-ছয়জন মিলে এক তরুণীকে অপহরণ করেন। করিম ওই তরুণীর প্রতিবেশী এবং রমজান আলী করিমের নিকট আত্মীয়। এ ঘটনায় ওই বছরের ২৭ নভেম্বর অপহূত তরুণীর বাবা থানায় জিডি করেন। পরে ২০০৯ সালের ১০ ডিসেম্বর বাঁশখালী উপজেলার হাকিম আদালতে তরুণীর বাবা একটি মামলা করেন। ২০১০ সালের ২৩ জানুয়ারি পুলিশ তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পরদিন তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে রমজান ও করিমকে আসামি করে একটি মামলা করেন।