চট্টগ্রামে দুটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড ও সরাইপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুটি আগুনের সূচনা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে আইস ফ্যাক্টরি রোডের হাজি সিদ্দিকের কলোনির ১১টি ও মো. আলমের কলোনির ১৫টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। অপর দিকে দুপুর ১২টা ১০ মিনিটে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় চারটি সেমিপাকা বসতঘরে আগুন লাগে। এতে পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানা গেছে।