চট্টগ্রামে দুটি ঘাট বন্ধ, বিপাকে ব্যবহারকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর মেরিন ড্রাইভ সড়কের পাশে ৪০০ মিটার লাইটারেজ জেটি নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কতর্ৃপক্ষ (চবক)। নির্মীয়মাণ এই জেটির কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুটি খেয়া পারাপারের ঘাটের অসি্তত্ব হুমকির মুখে পড়েছে। ফলে সংকটের মধ্যে পড়েছে সদরঘাট ও অভয়মিত্র ঘাট ব্যবহারকারী কর্ণফুলীর দক্ষিণপাড়ের বাসিন্দারা।সাম্পান মাঝি সমিতি ও ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন নদীর দক্ষিণপাড়ের চর পাথরঘাটা, চরলক্ষ্যাসহ বিভিন্ন এলাকার ৫০ হাজার নর-নারী এই ঘাট ব্যবহার করে। দক্ষিণপাড়ের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবার জন্য শহরে আসা-যাওয়ার সহজ ও কম সময়ের পথ এটি। খেয়া পারাপারের পাশাপাশি পণ্য পরিবহনেও এই ঘাট দুটি ব্যবহূত হয়ে আসছে। জানা গেছে, কর্ণফুলী নদী মেরিটাইম ক্যাপিট্যাল ড্রেজিং প্রকল্পের অধীনে সদরঘাট ও অভয়মিত্র ঘাট এলাকায় প্রায় সাড়ে চার শ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করছে চবক। এই জেটিতে লাইটার জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ চলবে। ইতিমধ্যে জেটি নির্মাণের অর্ধেক কাজ এগিয়ে গেছে। এর ফলে সিটি করপোরেশন পরিচালিত ঘাট দুটির কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে। দক্ষিণপাড়ের লোকজন প্রতিদিন ভোগানি্তর মধ্যে পড়েছে। ঘাট বন্ধ হয়ে গেলে সাধারণের পাশাপাশি প্রায় ৪০০ সাম্পান মাঝিও বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন সংশি্লষ্টরা। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বলেন, Èচরলক্ষ্যা ও চরপাথরঘাটা এলাকার লোকজনের শহরে আসা-যাওয়ার সহজ ও কম সময়ের পথ খেয়া ব্যবহার করা। যদি তৃতীয় সেতু হয়ে আসতে হয়, তাহলে তাদের এক ঘণ্টার বেশি সময় প্রয়োজন হয়। আর এখানে ১০ থেকে ১৫মিনিটে আসতে পারে। কিন্তু এই দুটি ঘাট এখন বন্ধ হয়ে যাওয়ায় এখন লোকজনের সমস্যা হচ্ছে।' প্রতিদিন ৫০ হাজারের বেশি লোক এই ঘাট ব্যবহার করে বলে পেয়ার আলী দাবি করেন। চর পাথারঘাটার বাসিন্দা মোরশেদুর রহমান বলেন, Èদক্ষিণপাড়সহ আশপাশের এলাকার অন্তত ৫০ হাজার মানুষ প্রতিদিন এই ঘাট ব্যবহার করে শহরে যাতায়াত করে। কালের সাক্ষী এই ঘাট দুটি বন্ধ হলে আমরা সমস্যায় পড়ব।' জানা গেছে, ইতিমধ্যে ঘাট রক্ষায় মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বন্দর কতর্ৃপক্ষ দাবি করেছে, ঘাট সরিয়ে অন্য জায়গায় করা যাবে। মেরিটাইম ড্রেজিং প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার বলেন, Èলাইটারেজ জেটি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ঢালাই করে দেওয়ার কারণে ঘাট দুটি বন্ধ রয়েছে। তবে জেটির উজানে কিংবা ভাটিতে ঘাট নির্মাণ করে ব্যবহার করতে পারবে। এর জন্য আন্দোলনের দরকার নেই।'