চট্টগ্রামে দুটি বসতবাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে হালিশহর থানার ফইল্যাতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত দুইটা ২০ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আরতি বালা নামের এক ব্যক্তির মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে তিনটার দিকে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
পুড়ে গেছে তিন ঘর: মিরসরাই প্রতিনিধি জানান, মিরসরাই উপজেলায় আগুনে একটি বসতঘর ও দুটি রান্নাঘর পুড়ে গেছে। গতকাল শনিবার সকালে পশ্চিম জোয়ার গ্রামের আবদুল হামিদ সওদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।