চট্টগ্রামে দুটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি আস্তানা সন্দেহে এবার চট্টগ্রাম নগরের দুটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্নেলহাট এবং উত্তর কাট্টলী এলাকায় দুটি বাড়িতে একসঙ্গে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবশ্য অভিযানে সন্দেহজনক কাউকে আটক কিংবা কিছু উদ্ধার করা যায়নি।
অভিযানে সোয়াট (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস), র্যা ব, নগর পুলিশের সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম নগরে প্রবেশ করার সময় সিটি গেট পার হলেই কর্নেলহাট এলাকাটি পড়ে। এরপরই উত্তর কাট্টলী। অভিযান চালানো দুটি বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘মমহ নিবাস’ নামের যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে, সেই ভবনের মালিক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। পাঁচতলা ভবনটির প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে। গতকাল বিকেলে অভিযান চালানোর খবর প্রচার হওয়ার পর বাড়িটির আশপাশে উৎসুক লোকজনের ভিড় জমে যায়।
বাড়ির মালিকের ভাগনে মোহাম্মদ হোসাইন প্রথম আলোকে বলেন, পুলিশ সব ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে।
‘মমহ নিবাস’ থেকে দুই কিলোমিটার পশ্চিমে উত্তর কাট্টলীর ঈশান মহাজন লেইন এলাকায় চারতলা একটি বাড়িতেও গতকাল তল্লাশি চালায় পুলিশ। ওই বাড়িতে অভিযান শুরু হওয়ার পর এর আশপাশে প্রায় ২০০ লোক জড়ো হন। বাইরে অপেক্ষায় থাকেন গণমাধ্যমকর্মীরাও। সন্ধ্যা ছয়টায় অভিযান শেষ করে পুলিশ সদস্যরা চলে যান। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্রীশ সাহা সাংবাদিকদের বলেন, তাঁর বাসায় সন্দেহভাজন কোনো ভাড়াটে নেই। সবাইকে তিনি চেনেন।
দুটি বাড়িতে অভিযানের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক সাংবাদিকদের কাছে দাবি করেন, সুনির্দিষ্ট কোনো তথে৵র ভিত্তিতে নয়, নিয়মিত অভিযানের অংশ ছিল এটি।চট্