চট্টগ্রামে দুদকের বর্তমান কৌঁসুলির নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিশেষ বিভাগীয় জজ আদালতের (দুদকের মামলা নিষ্পত্তির আদালত) সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদের নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর নিয়োগ বাতিল করে। দুদকের পরিচালক মেজর ফয়সল পাশা বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, কাজী ছানোয়ারের নিয়োগ বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুদকের উপপরিচালক এম এম শাব্বিরের পক্ষে ২০ ফেব্রুয়ারি আদালতে কথা বলার কারণে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে।অভিযোগ পাওয়া গেছে, শাব্বির তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দর কষাকষি করে ঘুষের অঙ্ক ৩০ লাখ টাকা নামিয়ে আনা হয়। গত ২৩ জানুয়ারি রাতে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার সময় তাঁকে ৎব গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে।২০ ফেব্রুয়ারি শাব্বিরের জামিন শুনানিতে অংশ নিয়ে দুদকের কৌঁসুলি ছানোয়ার আদালতে বলেন, শাব্বিরকে গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিক ছিল না। এ সময় বাদীর কৌঁসুলিরা ছানোয়ারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আসামির কৌঁসুলি, নাকি রাষ্ট্রপক্ষের?’ ছানোয়ারের এই বক্তব্য দৃশ্যত শাব্বিরের পক্ষে যায়।