চট্টগ্রামে দুদিনের চাকরি মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের আয়োজনে চট্টগ্রামে দুই দিনব্যাপী চাকরি মেলা আজ শনিবার শুরু হচ্ছে। নগরের জিইসি মোড়সংলগ্ন বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাকরিপ্রত্যাশী যেকোনো শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করতে পারবেন। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য মেলা থেকে যোগ্য কর্মী খুঁজে নেবে তারা। মেলায় শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার-বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করেছে চাকরি ডটকম। আজ শনি ও কাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।