চট্টগ্রামে দুপুরেই শেষ বর্ষবরণের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, ১৪ এপ্রিল
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে দুপুরের মধ্যে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরের ডিসি হিল ও সিআরবি শিরীষতলায় পৃথক বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার কারণে গত দুই বছর চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণের কোনো অনুষ্ঠান হয়নি।

এবার সকাল সাতটায় নগরের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। সিআরবিতে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় বেহেলাবাদনের মধ্য দিয়ে সকাল সাড়ে আটটায়।

বর্ণিল সব মুখোশ হাতে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রাটি। চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, ১৪ এপ্রিল
ছবি: সৌরভ দাশ

দুই স্থানে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। ডিসি হিলে পৌনে একটায় অনুষ্ঠান শেষ হয়। একটার দিকে সিআরবিতেও বরণ অনুষ্ঠানের ইতি টানা হয়।
আয়োজকেরা বলেন, রমজান ও করোনার কারণে এক বেলা অনুষ্ঠান করা হয়।

চট্টগ্রাম নগরের ডিসি হিলে সংগীত ভবনের শিল্পীদের নাচের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান
ছবি: সৌরভ দাশ

এদিকে বর্ষবরণ উপলক্ষে নগরের নন্দনকাননে ছোটদের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।