চট্টগ্রামে দুর্গতের মাঝে সাংসদ নুরুল ইসলামের ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম গতকাল রোববার নগরের পাঁচটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন। সাংসদ গতকাল তাঁর নির্বাচনী এলাকা বাগমনিরাম, পাঠানটুলি, ফিরিঙ্গীবাজার এবং বক্সিরহাট ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, তেল, পেঁয়াজসহ অতি দুস্থদের ঘরবাড়ি নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন।