চট্টগ্রামে দুর্ঘটনায় আহত আরও এক ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় দুর্ঘটনায় আহত হওয়া মিনহাজ উদ্দিন (২১) নামের আরও এক ছাত্র মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের একটি চিকিৎসাকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার মাইক্রোবাস উল্টে মিনহাজ ও তাঁর তিন সহপাঠী আহত হয়েছিলেন। ওই দিন সমিত বড়ুয়া নামের মিনহাজের এক সহপাঠী মারা যান। আসকার দীঘির পাড় এলাকার বাসিন্দা সৈয়দ মো. মুছার ছেলে মিনহাজ হাজী মুহম্মদ মুহসীন সরকারি কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।