চট্টগ্রামে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জামালখান এলাকায় টেম্পো উল্টে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম মো. সাইফুল ইসলাম (১৯)। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। গতকাল শুক্রবার সকালে নগরের চকবাজার থেকে আগ্রাবাদে যাওয়ার পথে জামালখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ টেম্পোটি জব্দ ও চালক নুরুল আলমকে (২৩) আটক করেছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান, চকবাজার থেকে আগ্রাবাদ যাওয়ার পথে জামালখান এলাকায় যাত্রীসহ টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাইফুল গুরুতর আহত হলে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সূত্র জানায়, সাইফুল আগ্রাবাদের বেপারিপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো আলম থানায় মামলা করেছেন।