চট্টগ্রামে দুর্ঘটনায় তেলবাহী গাড়ির চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তেলবাহী ভাউজারের চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. সুমন (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন একই গাড়ির সহকারী নুরুল ইসলাম (২২)। গতকাল সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটি সরাইপাড়ায় একটি ওয়ার্কশপে মেরামত করা হচ্ছিল। মেরামত শেষে চালু করার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশে দাঁড়িয়ে থাকা তেলবাহী ভাউজারকে ধাক্কা দেয়। পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।