চট্টগ্রামে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও সাগরিকা এলাকায় গতকাল শনিবার রাতে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মো. মন্টু (২৮) ও আবদুল কুদ্দুস (৫৫)। মন্টুর গ্রামের বাড়ি ভোলায়। তিনি পাহাড়তলীতে থাকতেন। আবদুল কুদ্দুস বিহারি কলোনির বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, সাগরিকা এলাকায় একটি বাসায় পাইপ ফিটিংয়ের কাজ করার সময় রাতে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. মন্টু। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আগ্রাবাদ এলাকায় একটি ভবনের চতুর্থ তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যান আবদুল কুদ্দুস। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।