চট্টগ্রামে দুর্ঘটনায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস ও ট্রাকের সংঘর্ষে চট্টগ্রামের রাজাখালী এলাকায় মো. সোহেল নামের এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের দুই যাত্রী। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বাকলিয়া নয়া মসজিদ এলাকার নূর মোহাম্মদের ছেলে। আহত যাত্রী লেদু মিয়া ও মমতাজ বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, রাজাখালী এলাকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে পথচারী সোহেল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর দুটি গাড়ির চালক পালিয়ে যান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান জানান, হাইকোর্টের আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।