চট্টগ্রামে দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গতকাল বৃহস্পতিবার সকালে তারেক-আজিম টেক্সটাইল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন। ওই শ্রমিকের নাম শের-ই বাদল (৩০)। পরে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।বন্দর থানার পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে কারখানার ব্যবস্থাপকের কক্ষে প্রবেশের সময় কাচের দরজার সঙ্গে বাদলের ধাক্কা লাগে। দরজার কাচের টুকরো তাঁর মাথায় ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।