চট্টগ্রামে দুর্ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। তবে পাইলট নিরাপদে আছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা ২৩ মিনিটে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় চাকা ফেটে আগুন ধরে যায়।
এ সময় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আদিব প্যারাসুটের সাহায্যে জরুরি অবতরণ করেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য বিমানবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর পর বিমানটি জহুরুল হক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাইলটও নিরাপদে আছেন।