চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় গতকাল বুধবার দুপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২৫)। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে রেললাইনের কাছে দুর্বৃত্তরা ইউসুফকে কুপিয়ে জখম করে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইউসুফ চরপুর মাজারগলির ইসলাম মাঝির ছেলে।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর আমরা দুই ধরনের বক্তব্য পেয়েছি। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় আমরা পুলিশের এক সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।’