চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফলতা থাকলেও ভূমিকম্প–পরবর্তী দুর্যোগ মোকাবিলায় আশানুরূপ প্রস্তুতি এখনো নেই। এ জন্য সক্ষমতা অর্জনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ চলছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে দুর্যোগ মোকাবিলায় তিন দিনব্যাপী কর্মশালা ও মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ ২০১৬’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবিব।

কর্মশালায় বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যপ্রদ সাহা প্রমুখ।