চট্টগ্রামে দেড় লাখ ইয়াবাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলার থেকে দেড় লাখ ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছেন কোস্টগাের্ডর সদস্যরা।
গত সোমবার রাতে বহির্নোঙরে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি একটি ট্রলারে অভিযান চালিয়ে মো. আজিজ (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক পৌনে আট কোটি টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।