চট্টগ্রামে দেড় হাজার ইয়াবা বড়িসহ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার স্বাধীনতা পার্ক থেকে দেড় হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আটক নারীর নাম জুলেখা বেগম (২৪)। তিনি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার নূরউদ্দিনের স্ত্রী। জুলেখা নগরের হালিশহর এলাকায় থাকেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরের স্বাধীনতা পার্ক এলাকায় অভিযান চালিয়ে জুলেখাকে ইয়াবাসহ আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম বলেন, তাঁর ভ্যানেটি ব্যাগের ভেতর সাতটি প্যাকেটে দেড় হাজার ইয়াবা ছিল। বিক্রির জন্য তিনি এগুলো নিয়ে পার্কে অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে।