চট্টগ্রামে দেবনারায়ণের বিরুদ্ধে মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বরের বিরুদ্ধে করা একটি মামলা গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। গত ৮ আগস্ট চট্টগ্রামের বাসিন্দা মো. আমান উল্লাহ মামলাটি করেন। জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিবের প্রতিবেদন পর্যালোচনা করে বাদীর অভিযোগের সত্যতা আছে বলে আদেশে মন্তব্য করেন আদালত। উচ্চ আদালতে এর আগে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় হাকিম মামলাটি খারিজ করে দেন।পবিত্র কোরবানি নিয়ে পাঠ্যসূচিতে মিথ্যা পড়ানো হয় বলে দেবনারায়ণ হাইকোর্টে রিট করেছিলেন। হাইকোর্ট গত ৫ আগস্ট তা খারিজ করেন। একই সঙ্গে দেবনারায়ণের পাঁচ হাজার টাকা জরিমানা করেন।