চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন রহমাননগর এলাকায় একটি কলোনির সীমানা দেয়ালধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। হতাহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।

অতিবৃষ্টির কারণে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেয়ালধসের ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ছয়টার দিকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত হওয়া ব্যক্তির নাম মো. আসলাম (২২)। তাঁর বাবা মো. সালাম। বাড়ি রাজশাহী।

আহত ব্যক্তিরা হলেন মো. মামুন (২৫) ও শেফাজুল (২২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অতিবৃষ্টির কারণে পাশে থাকা কাঁচা বসতবাড়ির ওপর কলোনির সীমানা দেয়ালধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা সকালে ঘটনা গিয়ে তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক।’