চট্টগ্রামে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ওড়ানো, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে দেশ টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী।