চট্টগ্রামে দেড় লাখ ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরার একটি ট্রলার থেকে দেড় লাখ ইয়াবা বড়িসহ আবদুল আজিজ (৪৫) নামের একজনকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা।

গতকাল সোমবার রাতে বন্দরের বহির্নোঙরে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি একটি ট্রলার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিশিং ট্রলারের ভেতর থেকে দেড় লাখ ইয়াবা বড়ি আটক করা হয়। এই বড়ির দাম আনুমানিক সাড়ে সাত কোটি টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।