চট্টগ্রামে দোকান কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মোহাম্মদ মনজিল (১৮) নামের এক দোকান কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে নগরের চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার একটি দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুর রউফ বলেন, পুরোনো লোহা বিক্রির দোকানের কর্মচারী মনজিল। তাঁকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। ঘাড়ও ভাঙা প্রায়। সকালে দোকানে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত মনজিল তাঁর ভগ্নিপতির দোকানে কাজ করতেন। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দোকান কর্মচারী মনজিলকে রাতের যেকোনো সময় হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।