চট্টগ্রামে দোকান থেকে মালিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে শেখ মুজিব রোডের ‘প্রসিদ্ধ শালকর’ নামের লন্ড্রির দোকান থেকে পুলিশ গতকাল মঙ্গলবার তালা ভেঙে গলিত লাশ উদ্ধার করেছে। লাশটি দোকানের মালিক নাছির উদ্দীন হাওলাদারের (৩০)। তাঁর বাড়ি পটুয়াখালীর পায়রাগঞ্জে। তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম হাওলাদার তাঁর চাচাতো ভাই বলে পুলিশ জানায়।ডবলমুরিং থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, নাছিরকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। শনিবার রাতে যেকোনো সময় হত্যার পর লাশ দোকানে রেখে হত্যাকারীরা বাইরে তালা দিয়ে পালিয়ে যায়। দুই দিন স্বামীর খোঁজ না পেয়ে নাছিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস গত সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।