চট্টগ্রামে দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিগারেটের আগুন থেকে আসবাবপত্রের একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানটিতে কাঠ ও শোলার পরিমাণ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ২০ মিনিটের চেষ্টায় তাঁরা আগুন নেভাতে সক্ষম হন।